মালদা

১৫৭ তম রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে মালদা শহরে প্রভাত র‍্যালি ও রক্তদান শিবির

১৫৭ তম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে গোলাপট্টী কিশোর সংঘের উদ্যোগে বুধবার সকালে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। এদিন সকাল ৬ টা নাগাদ ক্লাব প্রাঙ্গণ থেকে এই র‍্যালিটি বের হয়। এদিনের এই র‍্যালিতে পা মেলান প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিন এই র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক প্রাঙ্গণে শেষ হয়। পাশাপাশি মালদা শহরের ফোয়ারা মোড় হয়ে রবীন্দ্র এভিনিউতে এসে রবীন্দ্রনাথের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সেখানে কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনটিকে স্মরণ করে সকাল ১০ টায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেন উদ্যোক্তারা।

এবিষয়ে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এদিন তারা একটি র‍্যালি বের করেন। কবিগুরুর জন্মদিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক কুন নিচের লিংকে 

https://www.youtube.com/embed/OhN71FMHWbw